26.4 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বন্দি বিনিময় : ১০৮  ইউক্রেনীয় নারীর মুক্তি

বন্দি বিনিময় : ১০৮  ইউক্রেনীয় নারীর মুক্তি


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেন রাশিয়ার সঙ্গে ১০০ জনেরও বেশি বন্দি বিনিময়ের ঘোষণা দিয়েছে। প্রায় ৮ মাস যুদ্ধের পর প্রথমবারের মত শুধু নারী বন্দি বিনিময় করার কথাও জানিয়েছে দেশটি। সোমবার (১৮ অক্টোবর) বন্দি বিনিময়ের ঘোষণা দেয়া হয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “আজ আবারও বড় আকারের যুদ্ধবন্দী বিনিময় সংঘটিত হয়েছে… আমরা ১০৮ নারীকে বন্দিত্ব থেকে মুক্তি দিয়েছি। প্রথমবারের মত বিনিময়কৃত বন্দীদের সকলেই নারী।”।।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “(বিনিময়কৃত বন্দীদের মধ্যে) ৯৬ জন সেনা সদস্য, যার মধ্যে আজভস্টল থেকে উদ্ধার করা ৩৭ জন ও ১২ জন বেসামরিক নারী রয়েছেন।”

জেলেনস্কি সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের হাতে যত বেশি রুশ বন্দী থাকবে, তত দ্রুত আমরা আমাদের বীরদের মুক্ত করতে পারবো।”

ডনেটস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বন্দী বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ১১০ জন এই বিনিময় ব্যবস্থায় অংশ নিতে রাজি হন। ২ জন রাশিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যে ৭২ জন ব্যক্তি ইউক্রেন থেকে ফিরে এসেছেন, তারা ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের দখলে থাকা বেসামরিক জাহাজের ক্রু।

মন্ত্রক আরও জানায়, যারা ফিরে এসেছেন তাদেরকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে।

ইয়েরমাক কিছু ছবি প্রকাশ করেন, যেখানে কয়েক ডজন কোট ও সামরিক পোশাক পরিহিত নারীদের সাদা রঙের বাস থেকে নেমে আসতে দেখা যাচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?