25 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

বিএনএ,বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
মঙ্গলবার( ১৮ অক্টোবর)উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন।

চট্টগ্রামের বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাত দখল করে মালামাল রাখায় উপজেলা সদরের মদিনা স্টোরকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কানুনগোপাড়ার শুভ মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা, মিলন সুইটসকে ২০ হাজার টাকা এবং দাশের দিঘীর পাড় এলাকার আসাদীয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার এবং স্বাস্থ্য সম্মতভাবে খাবার উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন আদালত।

বিএনএ/ বাবর মুনাফ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!