24 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-মানিক-মামুন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-মানিক-মামুন

mamla

আদালত প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আনা হয়। এরপর তাদের সিএমএম হাজতখানায় রাখা হয়। সকাল ৮টা ১০ মিনিটের তাদের আদালতের এজলাসে ওঠানো হয়।

এ সময় রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলার একাধিক মামলায় তাদের বিভিন্ন জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানির শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের জিআর শাখার পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ এসবি/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে