23 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারাায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী, গ্রেপ্তার ২

আনোয়ারাায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী, গ্রেপ্তার ২

আনোয়ারাায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী, গ্রেপ্তার ২

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে কেইপিজেডে কর্মরত এক গার্মেন্টস কর্মী। এই ঘটনায় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই অভিযুক্ত হলেন, উপজেলার খুরুস্কুল গ্রামের পারভেজ (২১) ও বটতলী গ্রামের ইকবাল (২৮)।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন জানান,, আমার বোন কেইপিজেডে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করি। ঘরে কোনো ছেলে না থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। পরবর্তীতে শুক্রবার রাতে পশ্চিম বরিয়া রাজার পাড়া থেকে আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করা হয়। তারপর বোনের কাছ থেকে জানতে পারি ৪/৫ জন ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে পালাক্রমে নির্যাতন করেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা