26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আর্থিক অনট‌নে যুব‌কের আত্মহত্যা

মিরসরাইয়ে আর্থিক অনট‌নে যুব‌কের আত্মহত্যা

মিরসরাইয়ে আর্থিক অনট‌নে যুব‌কের আত্মহত্যা

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগ‌ঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলিম উল্যাহ (৩০) নামে এক যুবক। শুক্রবার (১৮ আগষ্ট) সকাল ৭টায় উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চুনিমিঝিরটেক গ্রামের মাওলানা আবদুস সোবহান মৌলবি বাড়িতে এই ঘটনা ঘ‌টে।

নিহত যুবক আলিম উল্যাহ ওই এলাকার গুয়ামিয়ার ছেলে।

পরিবার জানা গে‌ছে, আলিমউল্যা (৩০) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখে জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। পরে পরিবার আলিম উল্লাহর মানসিক চিকিৎসার ব্যবস্থাপত্র দেখা‌লে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।

আলিম উল্লাহর আত্মীয় ইঞ্জিনিয়ার তারেক আজিজ জানান, বেশ কিছু‌দিন ধরে আলিম উল্লাহ মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, পরিবারে আর্থিক অভাব অনটনের কারণে আলিম উল্লাহ মানসিক হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে। তার বাবা ও স্ত্রী থানায় এসে জানায় তাদের কোন অভিযোগ নেই। এরপর দাফনের জন্য মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ