25 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » পরীমণির ৫ দিনের রিমাণ্ড আবেদন : শুনানি কাল

পরীমণির ৫ দিনের রিমাণ্ড আবেদন : শুনানি কাল

মাদক মামলা : পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ মে

বিএনএ, ঢাকা : বনানী থানার মাদক মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে আরও পাঁচ দিনের
রিমান্ড চেয়েছে সিআইডি। বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল (১৯ আগস্ট) এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার (১৮ আগস্ট) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

বৃহস্পতিবার একসঙ্গে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

পরীমণির জামিন আবেদনে বলা হয়, আসামি একজন মহিলা। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় তিনি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশনা মোতাবেক জরিমানা দেবেন। দীর্ঘ ছয় দিনের রিমান্ডে থাকাসহ প্রায় ২৬ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকলেও মামলাসংক্রান্ত জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি ভারটিগো ও পেনিক অ্যাটাক রোগী। দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এজাহারে বর্ণিত মদ ও অন্যান্য মাদক আসামির দখল ও নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হয়নি। তিনি ষড়যন্ত্রের শিকার। তাই পরীমণিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ