24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দেবের প্রস্তাব হাতছাড়া করলেন না শ্রাবন্তী!

দেবের প্রস্তাব হাতছাড়া করলেন না শ্রাবন্তী!

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তার পরবর্তী সিনেমা ‘কিশমিশ’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। এরই মধ‌্যে যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার যোগ দিলেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, মঙ্গলবার (১৭ আগস্ট) ‘কিশমিশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। তবে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। মূলত বন্ধু দেবের আবদার রাখতে এ সিনেমায় ক‌্যামিও চরিত্রে অভিনয় করছেন তিনি। শুধু শ্রাবন্তী নন, সিনেমাটিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকেও।

জানা যায়, রাহুল মুখার্জি পরিচালিত ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে। গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব‌্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেন—খরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করছেন দেব।

‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। এটি পরিচালনা করছেন ‘সাঁঝবাতি’ খ‌্যাত পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। এর আগে দেব-শ্রাবন্তী জুটি বেঁধে অভিনয় করেন—‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনো হাঁস’-এর মতো চলচ্চিত্রে। এ জুটির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শুধু তোমার জন‌্য’। ২০১৫ সালে মুক্তি পায় এটি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে