24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলম তুহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার ৩ বন্ধুকে জীবিত উদ্ধার করেছে সৈকতের লাইফগার্ড ও বিচ কর্মীরা।

নিখোঁজ তুহিন কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড নুর পাড়ার মো. হোসেনের ছেলে। জীবিত উদ্ধার হওয়া তিন বন্ধু হলেন আসেক নুর, মেহরাফ উদ্দীন ও ফাহমাদ ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের এসপি জিল্লুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে নেমে সমুদ্রের পানিতে ভেসে যায় তারা চারজন। এর মধ্যে ৩ জনকে উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে তুহিন।

সৈকতের বিচ কর্মী ও লাইফগার্ড জানিয়েছে, এখনও পর্যন্ত নিখোঁজ তুহিনকে উদ্ধার করা যায়নি, তবে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান। ইতিমধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে