26 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মুদি ব্যবসায়ী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মুদি ব্যবসায়ী

অজ্ঞান পার্টি

বিএনএ ডেস্ক: রাজধানীর গুলিস্তান আসার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন তারজুল ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী। রোববার দুপুর সোয়া ২টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর মিটফোর্ড হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।
তারজুলের ভাগনা আবুল কাশেম জানান, আমার মামা আর আমি একসঙ্গে ব্যবসা করি। আমরা চকবাজার থেকে পণ্য কেনার জন্য ঢাকায় আসি। মামা ধামরাইয়ের বাথুলি থেকে শুভযাত্রা বাসে উঠেন। এরপর আমি শ্রীরামপুর থেকে একই বাসে উঠি। মামা সামনের সিটে বসেন আর আমি পেছনের সিটে বসি। কখন যে মামা অজ্ঞান হয়ে পড়েন আমি খেয়াল করিনি। দেখে মনে হয়েছে তিনি বাসে ঘুমাচ্ছেন। বাস ঢাকায় আসার পর তাকে অনেকক্ষণ ডাকাডাকি করলেও সাড়া দেননি তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। মামার কাছে কি পরিমাণ টাকা ছিল সেটা জানতে পারিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় এক মুদি ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠান চিকিৎসক
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে