25 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

বিএনএ, রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০-১২ জন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকালে উপজেলার বলদিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল পৌনে ৮টার দিকে বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে রংপুর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন