18 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটের নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

সিলেটের নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

sylhet news

বিএনএ ডেস্ক: গত দুই দিন ধরে সিলেটে ভারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দেখা দিয়েছে সিলেটের সব উপজেলায়।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্ট, কুশিয়ারা নদীর আমলশিদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সারি নদ ও গোয়াইন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ৫৬টি আশ্রয়কেন্দ্র। অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন প্রবণ এলাকার জনগণকে দ্রুত আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিত কুমার দাশ বলেন, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে ধলাইসহ উপজেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়ন। কিছু জায়গায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ৭২ ঘণ্টা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে সিলেটের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন যদি সেখানে এভাবে বৃষ্টিপাত অবিরাম চলতেই থাকে, তাহলে সিলেটের অবস্থা আরও ভয়াবহ হবে। চেরাপুঞ্জিতে যদি প্রতিদিন ২০০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয় তা হলে সিলেটে বড় বন্যার আশঙ্কা রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু