29 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪

খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪

খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪

বিএনএ, খুলনা: খুলনায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন শ্রমজীবী মানুষ নিহত ও আরো চারজন আহত হয়েছেন। রোববার (১৮ জুন) জেলার দাকোপ উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাকোপের তিলডাংগা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখ (৬২), সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের কৃষ্ণ মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল (৩৩) ও পাইকগাছা এলাকার মৃত রহিম শেখের ছেলে খোরশেদ শেখ (৬০)।

তিলডাংগা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, সকাল ৭টার দিকে কাকড়াবুনিয়ায় আজিজুল শেখসহ ৩-৪ জন একটি মাছের ঘেরে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে আজিজুল শেখ মারা যান।

অপরদিকে সকাল ১০টার দিকে কালাবগী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজিত মণ্ডল মারা যান। তা ছাড়া বটবুনিয়া নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থানকালীন পাইকগাছা এলাকার খোরশেদ আলম শেখ বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বজ্রপাতের ঘটনায় এ উপজেলার আনিস গাজী (৩৪), ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে আরো চারজন মৎস্যজীবী আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত