25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিমের নিষেধাজ্ঞা ‘নির্বোধ’ আচরণ: পুতিন

পশ্চিমের নিষেধাজ্ঞা ‘নির্বোধ’ আচরণ: পুতিন

পশ্চিমের নিষেধাজ্ঞা ‘নির্বোধ’ আচরণ: পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাতে রাশিয়া বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ‘নির্বোধ’ আচরণ।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন।

পুতিন বলেন, রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে কোনো চিন্তাভাবনা না করে ঝড়ের মতো একের পর এক নির্বোধ ও উন্মাদ নিষেধাজ্ঞা দিয়েছে; কিন্তু তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না। কারণ মানসিক দৃঢ়তা রাশিয়ার জনগণের জাতিগত বৈশিষ্ট। আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি এবং তাতে জয়ী হতে পারি। আমাদের পূর্বসূরীদের মতো আমরাও যে কোনো সমস্যা সমাধান করতে পারি। রাশিয়ার হাজার বছরের ইতিহাসে অসংখ্যবার এটি প্রমাণিত হয়েছে।

এদিকে, ইউক্রেনে অভিযান শেষে কিয়েভ-মস্কো সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বলেন, দেরিতে হলেও আগের অবস্থায় ফিরবে পরিস্থিতি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন