29 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - মে ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জিলহজের চাঁদ দেখা গেছে,২৮ মে ঈদুল আজহা

জিলহজের চাঁদ দেখা গেছে,২৮ মে ঈদুল আজহা


  • বিএনএ, ঢাকা :বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ