22 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত সড়কটি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।তিনি বলেন, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ওইদিন দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার (১১ মে) ডেকবিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে সেসময় বিমটি বসানো যায়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা