30 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পা শেঠি ঢাকায় আসছেন

শিল্পা শেঠি ঢাকায় আসছেন

শিল্পা

বিএনএ বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮ জুলাই ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।]

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু