26 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ২১ মামলা

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ২১ মামলা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার (১৭ মে) ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ মামলায় ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় বিতরণ করা হয় ২০০ মাস্ক।

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি জানান, নগরীর খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা ৮ মামলায় ১৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নগরীর বন্দর ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ৪টি মামলায় ১৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নগরীর চকবাজার ও বাকলিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজোয়ানা আফরিন ১টি মামলায় ২০০ টাকা, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ৮টি মামলায় ১১০০ টাকা অর্থদণ্ড আদায় করে।

স্বাস্থ্যবিধি প্রতিপালনে সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন চট্টগ্রামের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু