24 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার কবিরহাট টু সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা অশ্বদিয়া ইউনিয়নের মো.বাচ্চুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীর সাথে ঢাকায় বসবাস করছেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় কবিরহাট-সোনাপুর সড়ক পার হওয়ার সময় অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি পালিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ গিয়াস রনি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে