30 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সরকারের ২ মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

সরকারের ২ মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন


বিএনএ, ঢাকা: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ (১৮ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা সেখানে অংশ নেবেন।

ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনে সরকারের গত ৬০ দিনের কার্যক্রমের পর্যালোচনা, অর্জিত সাফল্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ