26 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ কর্মকর্তায় বাসায় দগ্ধ গৃহকর্মীর মৃত্যু

পুলিশ কর্মকর্তায় বাসায় দগ্ধ গৃহকর্মীর মৃত্যু

রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ,দগ্ধ ৩

বিএনএ, ঢাকা : রাজধানীর শান্তিনগরে এক পুলিশ কর্মকর্তার বাসায় জান্নাত (১৩) নামে এক গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৮৫ শতাংশ পোড়া ছিল।

সোমবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি জানান, শিশু জান্নাত শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।গত রোববার (১৬ এপ্রিল) দুপুরের দিকে ওই বাসার রান্নাঘরে কাজ করার সময় জান্নাতের গায়ে থাকা ওড়নায় চুলা থেকে আগুন ধরে যায়। এতে তার শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ হয়। পরে বাসার লোকজনই তাকে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবারে জান্নাতের মৃত্যু হয়।

তিনি আরও জানান, শিশুটির বাবার নাম আবু বকর। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে। তাদের পরিবারের সবার সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হবে। ময়নাতদন্তের পরে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী