24 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাসের চাপ কম থাকবে আজ

রাজধানীতে গ্যাসের চাপ কম থাকবে আজ

গ্যাস

বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। পাইপলাইন মেরামতের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ডেমরা সিজিএস (সিটি গেট স্টেশন), নন্দীপাড়া টিভিএস ও তেজগাঁও টিভিএসের পাইপলাইনে জরুরি মেরামতকাজ করা হবে। এ জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে