27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


বিএনএ, ফেনী: ফেনীতে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে  রকি নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ  জানায়, রকি, মামুন ও আরমান তিন বন্ধু শনিবার মোটরসাইকেল যোগে চট্টগ্রামের যান। সেখান থেকে ফেরার পথে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে আহত অবস্থায় তাৎক্ষণিক আবদুল্লাহ আল মামুন (২৫), মো. রকি (২২) ও মো. আরমানকে (১৬) উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

নিহত রকি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের খোন্দকার বাড়ির সফিউল্লাহর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩