24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৯ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ৯ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার-১

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে হত্যা-ধর্ষণ, চাঁদাবাজিসহ মোট ৯ মামলার আসামি মো. আনোয়ার হোসেন (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকার চৌধুরী নগরের উদার পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার। গ্রেপ্তার আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গোপালপুর গ্রামের মো. আব্দুর রবের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ থানার বাংলাবাজার ডেবারপাড় জামতলা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ বাংলাবাজারে এক দোকানির কাছ থেকে চাঁদা দাবি করেন আনোয়ারসহ তার সহযোগীরা। দোকানি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর এবং দোকান ভাঙচুর করা হয়। পরে ভুক্তভোগী দোকানি গত ৮ এপ্রিল ১০ জনকে আসামি ও অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা করেন। মামলায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর থেকে বাকি সবাই পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ ৯ মামলার আসামি আনোয়ার হোসেনকে চাঁদাবাজি মামলায় শুক্রবার রাতে চন্দ্র নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন,  কিছুদিন আগেও তাকে একটা ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। বায়েজিদ এলাকায় তার বেশকিছু সহযোগী আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে