28 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » লারিজানি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

লারিজানি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির


বিএনএ, বিশ্বডেস্ক :ইসরাইলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার পর তার বদলা নেয়ার অঙ্গীকার করেছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি)।জবাবে ইরানের  ক্ষেপণাস্ত্র তেল আবিবে আবাসিক ভবন ও  রেল স্টেশনে আঘাত করেছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। লারিজানি ও তার সহযোগীদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইসরাইলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ভেঙে পড়ার কারণেই এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে। প্রতিশোধমূলক এই হামলায় তারা খোররামশাহর-৪, কাদর, এমাদ এবং খাইবারশেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ