25.8 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে ফিরতি ট্রেনযাত্রা, আজ ২৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে

ঈদে ফিরতি ট্রেনযাত্রা, আজ ২৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে


বিএনএ, ঢাকা: ঈদে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ (১৮ মার্চ)। আজ সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের আসনের টিকিট।  যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের ও ১৫ মার্চ বিক্রি হয় ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হয়েছে ২৬ মার্চের টিকিট ও ২৭ মার্চের টিকিট বিক্রি হয় ১৭ মার্চ। এ ছাড়া আগামীকাল ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের টিকিট।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ