25 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মাথায় গাছ পড়ে প্রাণ গেল বৃদ্ধের

বোয়ালখালীতে মাথায় গাছ পড়ে প্রাণ গেল বৃদ্ধের

বোয়ালখালীতে মাথায় গাছ পড়ে প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মাথায় গাছ পড়ে নাছের আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে এ ঘটনা ঘটে।

নিহত নাছের উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তার ৪ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তিনি পাহাড়ি ভূমিতে লেবু ও সেগুন বাগান গড়ে সংসার চালাতেন।

নিহতের ভাতিজা মো. আজিজ জানান, পাহাড়ে তার বাগানের গাছ বিক্রি করেছেন সম্প্রতি। ওই বাগানের গাছ কাটা দেখতে তিনি সকালে সেখানে যান। এরপর এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল জানান, বাগানের বিক্রি করা গাছ কাটার সময় মাথায় তিনি গাছ পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু জানান, বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা বলছেন- তার মাথায় গাছ পড়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!