31 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইভিএম নিয়ে যাওয়া সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ইভিএম নিয়ে যাওয়া সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ইভিএম নিয়ে যাওয়া সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ব্যালেট ইউনিট নিয়ে যাওয়ার ঘটনায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাতে কেন্দ্র থেকে ইভিএম মেশিনের ব্যালেট ইউনিট চুরির অভিযোগ যুবলীগ নেতা নির্মলেন্দু দে সুমনের বিরুদ্ধে কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক সজল দাশ বাদী হয়ে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

নির্মলেন্দু শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই এলাকার ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে এর ছেলে।

মামলার এজাহারে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথের ইভিএম মেশিন পরিবর্তন করে পুনরায় ভোট গ্রহণ কার্যক্রম আরম্ভ করা হয় এবং নষ্ট ইভিএমসহ একটি ব্যালেট ইউনিট ৪নং বুথের পেছনে রাখা হয়। ব্যালেট ইউনিটটি সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে চুরি হয়ে যায়। এরপর তাৎক্ষণিক সন্ধানে তা উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, প্রিজাইডিং অফিসারের দায়েরকৃত মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

গত ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটগ্রহণকালীন সময়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথে ব্যালেট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। এ ঘটনায় পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত