28 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় জেলা বিএনপির সভাপতিসহ ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

আশুলিয়ায় জেলা বিএনপির সভাপতিসহ ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪


বিএনএ, সাভার : ঢাকার আশুলিয়া থানায় নাকশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার (১৬ মার্চ) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার ঘুঘুদিয়া গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২৪), শেহের আলীর ছেলে মোঃ জসিম (৪৮), মোঃ জজ আলীর ছেলে মোঃ মালেক (৩৫) এবং মোসলেম উদ্দিনের ছেলে মোঃ সোহান (২০)।

মামলার বাকি পলাতক আসামিরা হলেন- জিরাবো এলাকার মৃত দেওয়ান ইদ্রিসের ছেলে দেওয়ান মোঃ সলাউদ্দিন বাবু (৬০), আব্দুর মালেকের ছেলে সোবাহান ও জহিরুল, মৃত রফিক মাতব্বরের ছেলে হাবিবুর রহমান (৪২), চাকল গ্রামের মৃত আবদুল্লাহের ছেলে আ. সালাম (৫০), পানধোয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে কাজিম উদ্দিন (৪৫), গোকুলনগর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক আয়জল (৫৮) ও মৃত তালেবর প্রামানিকের ছেলে আব্দুল হাই আবু তারু মাদবর (৫৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৬মার্চ) দুপুরে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেন স্থানীয় বিএনপি নেতারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাতে থানায় মামলা দায়ের করা হয়। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু