23 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১৫ বছর বয়সে ধর্ষণের শিকার হন ডেমি

১৫ বছর বয়সে ধর্ষণের শিকার হন ডেমি

ডেমি

বিনোদন ডেস্ক: মার্কিন সঙ্গীতশিল্পী ডেমি লোভাটো জানিয়েছেন, ডিজনি চ্যানেলের হয়ে কাজ করার সময় প্রথম ধর্ষণের শিকার হন। তখন তার বয়স ছিলো ১৫ বছর। এই ঘটনার পরও প্রায়ই ধর্ষণকারীর মুখোমুখি হতে হলেও ডেমি অবশ্য অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।

এসএক্সএসডব্লিউ সঙ্গীত উৎসবে ‘ডেমি লোভিটা: ড্যান্সিং উইথ দ্য ডেভিল’ তথ্যচিত্রের একটি অংশে তিনি এ তথ্য প্রকাশ করেন। সম্প্রতি ইউটিউবে ওই তথ্যচিত্রের প্রিমিয়ার শো হয়। এতে ধর্ষণের ঘটনার পাশাপাশি মাকদাসক্ত থাকাকালীন নিজের জীবনের নানা দুর্দশার কথা তুলে ধরেন ডেমি।

এছাড়া ২০১৮ সালে আরেকবার ধর্ষণের শিকার হন উল্লেখ করে লোভাটো জানান, এক রাতে অতিরিক্ত মাদক সেবনের পর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে এক মাদক কারবারি। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়। সেই ঘটনার পর তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মাদকের অতিরিক্ত ডোজের কারণে এক মাসের মধ্যে ডেমি ধর্ষণের ঘটনা বুঝতে পারেননি।

লোভাটো আরো জানান, দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার পর তার কৈশোরে প্রথম ধর্ষণের শিকার হওয়ার কথা মনে পড়ে। সেই ঘটনায় দীর্ঘদিন ট্রমায় ছিলেন ডেমি। দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার পরও ট্রমার মধ্যে পড়ে যান। তথ্যচিত্রে নিজের সেই ট্রমার কথা বলতে গিয়ে বারবারই আবেগপ্রবণ হয়ে পড়েন ডেমি। তার মতে, এ ধরনের ঘটনা সবারই প্রকাশ্যে আনা উচিত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!