25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিন্দাবাদ শাহনেওয়াজ আর নেই

সিন্দাবাদ শাহনেওয়াজ আর নেই

সিন্দাবাদ শাহনেওয়াজ আর নেই

বিএনএ বিনোদন ডেস্ক :নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘আলিফ লায়লা’র সিন্দাবাদ শাহনেওয়াজ প্রধান আর নেই। ৫৬ বছর বয়সে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিনি মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘ইন্ডিয়া টুডে’র খবরে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অভিনেতা শাহনেওয়াজ প্রধান শুক্রবার পুরস্কার নিতে মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। তাকে এ সময়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা শাহনেওয়াজ প্রধান ছোটপর্দা ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন। মঞ্চেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাট্য ও চলচ্চিত্র জগতের কলাকুশলীরা ।

উল্লেখ্য, অভিনেতা শাহনেওয়াজ প্রধান শাহরুখ খানের ‘রইস’, সাইফ আলী খানের ‘ফ্যান্টম’, ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন। তার মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন