25 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে উভয় লিঙ্গের শিশুর জন্ম

ফেনীতে উভয় লিঙ্গের শিশুর জন্ম


বিএনএ, ফেনী : ফেনীতে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের এক শিশু জন্ম গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে লেবার ওয়ার্ডে এই শিশুটি জন্ম গ্রহণ করেন। এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার এলাকার এক নারী।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুর মায়ের প্রসব ব্যথা উঠলে তার শ্বশুর-শাশুড়ি সকাল ৭টার দিকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় প্রসব ব্যথা তীব্র হলে হাসপাতালের নার্সরা তাসলিমার স্বাভাবিক ভাবে ডেলিভারি করান। ডেলিভারির পরবর্তীতে দেখেন শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের। খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে আশ পাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়। ৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সকলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ- স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারীর প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!