26 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গুজরাটে সিরিজ বোমা হামলা : ৩৮ জনের মৃত্যুদণ্ড

গুজরাটে সিরিজ বোমা হামলা : ৩৮ জনের মৃত্যুদণ্ড

গুজরাটে সিরিজ বোমা হামলা : ৩৮ জনের মৃত্যুদণ্ড

বিএনএ বিশ্ব ডেস্ক : ভারতের গুজরাটের শহরের আহমেদাবাদে  সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  এ মামলায় প্রায় ৮০ জন আসামি বিচারাধীন ছিল। ২০০৮ সালে গুজরাট শহরের ওই সন্ত্রাসী হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জন আহত হন।

এনডিটিভির খবরে বলা হয়, গুজরাটের বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলায় দোষী সাব্যস্ত বাকি ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।

পুলিশের দাবি নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিআইএমআই) উপশাখা ইন্ডিয়ান মুজাহেদিনের (আইএম) সঙ্গে সংশ্লিষ্টরা ওই সিরিজ বোমা হামলায় জড়িত ছিল।

ইন্ডিয়ান মুজাহেদিনের সদস্যরা ২০০২ সালে গুজরাটের গোধরা পরবর্তী দাঙ্গার প্রতিশোধ হিসেবে ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে বলে অভিযোগ করা হয়।এই মামলার বিচার কাজ শুরু হয় ২০০৯ সালে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু