24 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লাখ টাকার অবৈধ পেকুয়া জাল পুড়িয়ে ধ্বংস

লাখ টাকার অবৈধ পেকুয়া জাল পুড়িয়ে ধ্বংস

লাখ টাকার অবৈধ পেকুয়া জাল পুড়িয়ে ধ্বংস

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। এসময় লাখ টাকার অবৈধ পেকুয়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডসহ এক সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১টি অবৈধ পেকুয়া জাল জব্দ করা হয়। জালের আনুমানিক দৈর্ঘ্য ১০০০ হাজার মিটার। মূল্য প্রায় ১ লক্ষ টাকা। অভিযানে নের্তৃত্ব দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ইলিশ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ইলিশ শাখার গবেষণা কর্মকর্তা মো:জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় ও এবং বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:কায়চার হামিদ সহ প্রতিনিধিবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, অভিযান পরিচালনা শেষে জব্দকৃত জালসমূহ সাঙ্গু স্টেশন, গহিরার পল্টুনে উপস্থিত সকল এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে