25.8 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে শীতজনিত রোগে ৫ শিশুর মৃত্যু

বরিশালে শীতজনিত রোগে ৫ শিশুর মৃত্যু


বিএনএ বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে গত ছয় দিনে চিকিৎসাধীন পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে চিকিৎসা নিয়েছে ১৮৩ শিশু।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া শিশুরা ঠান্ডাজনিত জ্বর ও নিউমোনিয়ায় ভুগছিলেন। তিন আরও জানান, শিশু ওয়ার্ডে গত ১২ জানুয়ারি থেকে জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু বাড়ছে। এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে প্রায় ৩০ শিশু ভর্তি হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে তিনগুণের বেশি। শয্যা সংকটের কারণে শিশুদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়ার্ড ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে শতাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগী।

শিশু ওয়ার্ডের ইনচার্জ রুনা আক্তার বলেন, ১২ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, এর মধ্যে একজন মারা যায়। ১৩ জানুয়ারি ভর্তি হয়েছিল ৩০ শিশু, মারা যায় এক শিশু। ১৪ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গেছে এক শিশু। ১৫ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়েছিল। ১৬ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, মারা গিয়েছিল এক শিশু। ১৭ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়, মারা গেছে এক শিশু।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগীকে সেবা দিচ্ছেন চার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে তিনগুণের বেশি। শিশু ওয়ার্ডে শয্যা কমসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?