24 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফসলি জমির মাটি কাটায় ২ লাখ টাকা অর্থদণ্ড

ফসলি জমির মাটি কাটায় ২ লাখ টাকা অর্থদণ্ড

অর্থদণ্ড

বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে মো. শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ধানপুরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।  অভিযানের বিষয়ে সহকারী কমিশনার জানান, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মো. শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এসময় মাটিকাটার ব্যবহৃত দুইটি ট্রাক, একটি স্কেভেটর ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করকে খবর পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে