26 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » তিন হাজার মানুষকে শীতবস্ত্র দিলেন মিজানুর রহমান মজুমদার

তিন হাজার মানুষকে শীতবস্ত্র দিলেন মিজানুর রহমান মজুমদার

তিন হাজার শীতবস্ত্র বিতরণ করলেন মিজানুর রহমান মজুমদার

ফেনীঃ ফেনীতে তিন দফায় তিন হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বিএনএ’র সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ মিজানুর রহমান মজুমদার। মঙ্গলবার(১৭ জানুয়ারি ২০২৩) বিকালে তৃতীয় দফায় সুলতান আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মিজানুর রহমান মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, ইউপি সদস্য মোহাম্মদ মামুনুল হক পাটোয়ারী ও জাকির আহাম্মদ। উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

যুবলীগ নেতা মোঃ নাছির উদ্দিন জানান, সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার তার ব্যক্তিগত উদ্যোগে তিন দফায় ফেনী সদর উপজেলা, ফেনী ১আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় তিন হাজার দরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।

বিএনএনিউজ২৪, এবিএম নিজাম উদ্দিন, জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু