22 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।  সোমবার(১৮ জানুয়ারী)  সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হচ্ছে  আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম গণমাধ্যমকে জানান,  মোটরসাইকেলে করে যাওয়ার সময়  বিমানবন্দরের পদ্মা অয়েল গেটের পাশে দুইজনকে আজমেরি পরিবহনের একটি বাস  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।  বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

নিহত আকাশের ফুফাতো ভাই মিজানুর রহমান জানান, আকাশ বারিধারা ডিওএইচএস এ,সি,ই কনসাল লি:
ডেভলপমেন্ট কোম্পানীতে অফিসার পদে চাকুরী করেন ও তার স্ত্রী মায়া বিমানবন্দরে অবস্থিত হোটেল লেট ক্যাসেল চাকরী করেন। সকালে মোল্লারটেকের বাসা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহত আকাশ ফরিদপুর সদর উপজেলার ধুলদি গ্রামের জাফর শেখের ছেলে।বর্তমানে দক্ষিনখান মোল্লারটেক উদয়ন স্কুলের পাশে তেতুল তলা পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে আকাশ ছিল ছোট।আফরান নামের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে ওই দম্পতির।

 

 

বিএনএ/ এসকে, ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু