22 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

বিএনএ, ঢাকা: অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। এ ছাড়া এ বিষয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানাচ্ছে দূতাবাস।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!