21 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩


বিএনএ, বিশ্বডেস্ক  : যুক্তরাষ্ট্রের উইসকিনসন অঙ্গরাজ্যের একটি স্কুলে অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। খবর স্কাই নিউজ।

খবরে বলা হয়, সোমবার বিকেলে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্কুলে বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই ধরনের ঘটনায় আমি খুবই ‘মর্মাহত এবং এটা একটিা কান্ডঞ্জানহীন ঘটনা।’ তিনি বলেছেন, এই ঘটনা আবারো বন্দুক আইন কঠোর করার গুরুত্ব বহন করে।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য, কারণ আমরা আমাদের শিশুদের বন্দুক হামলা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না।’

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

তিনি আরো বলেছেন, ‘বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র ছিল। এলোপাতাড়ি গুলি করার পর সে আত্মহত্যা করে। এই সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। তবে আমি নিশ্চিত করে বলছি, পুলিশ সদস্যরা কোনো গুলি করেনি।’

ম্যাডিসন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই প্রকাশ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু