28 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন।  শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইদ্রিস আলী মোল্লাকে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী মো. আহসান হাবীব জানান, ইদ্রিস আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। এ মামলায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। আজ সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।|

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু