22 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান

চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান

চঞ্চল

বিনোদন ডেস্ক: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিলো বৃহস্পতিবার। সেখানে চঞ্চল চৌধুরীর এক সেলফিতে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। চঞ্চলের এই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। তারপরপরই এটি ফেসবুকে ছড়িয়ে যায়।

শাহনাজ খুশী পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ চঞ্চল বন্ধু, আমাদের শাহরুখ! আমাদের আনন্দ, অহংকার। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে, কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষে চঞ্চল চৌধুরী।

চঞ্চলের সেলফিতে একই ফ্রেমে আরও দেখা গেছে সৌরভ গাঙ্গুলী, শতাব্দী রায় এবং অরিজিৎ সিংকে।

কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন টলিউড ও বলিউড তারকারা। অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে অংশ নেন চঞ্চল চৌধুরী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা