23 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মানবপাচারকারী চক্রের ৩ সদস্য আটক, কিশোরী উদ্ধার

মানবপাচারকারী চক্রের ৩ সদস্য আটক, কিশোরী উদ্ধার

মানবপাচারকারী চক্রের ৩ সদস্য আটক, কিশোরী উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মানবপাচারকারীর ৩ সদস্যকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল শুক্রবার(১৭ ডিসেম্বর) এ তথ্য জানান। আটককৃতরা হলেন- মো.নাঈম (২২), মো. আসাদুজ্জামান নুর (২৭) ও ফাতেমা বেগম (৩০)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর মো.আলম নামে একজন র‌্যাব-৭ এ লিখিত অভিযোগ করেন। তার মেয়ে চট্টগ্রামের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। ১৩ ডিসেম্বর বাড়ির মালিক জানান যে তার মেয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কিশোরীর পিতা হাটহাজারী থানায় নিখোঁজ ডায়েরি করেন।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির একপর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব জানতে পারে, ওই কিশোরী ঢাকার ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। গত বুধবার রাত আটটায় হানিফ এন্টারপ্রাইজ বাস থেকে তাকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম ও মো.আসাদুজ্জামান নুরকে আটক করা । এদের দেয়া তথ্য মতে হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা বেগম নামে আরও একজনকে আটক করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা