25 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী অ্যালেন শামীম গ্রেপ্তার

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী অ্যালেন শামীম গ্রেপ্তার

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী অ্যালেন শামীম গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রাঙ্গুনিয়া থানা পুলিশ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শামীম রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শামীম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার র‍্যাব-৭ পারুয়া এলাকায় অস্ত্র এবং মাদক উদ্ধারকালে শামীম পালিয়ে যায় এবং ঘটনার পর থেকে সে বিভিন্নস্থানে আত্মগোপন করে থাকার চেষ্টা করে। পরে চট্টগ্রাম নগরে অবস্থান করছে এমন সংবাদে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অস্ত্র, মাদক ও মারামারির ঘটনার মোট ছয়টি মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অ্যালেন শামীমের আস্তানায় র‌্যাব হানা দিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছিল। জব্দ করা হয়েছিলো তার আস্তনা নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামরাসহ বিভিন্ন ডিভাইস। অভিযানকালে অ্যালেন শামীম পালিয়ে যায়। এরপর রাতের আঁধারে স্থানীয় বেশ কিছু মানুষের খড়ের গাদা পুড়িয়ে দেয় শামীম।

আরও পড়ুন: ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু

পরদিন বুধবার বেলা সাড়ে ১১টায় ঘাটচেক এলাকায় এসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের সন্তান আবু বক্কর সিদ্দিক দিদারসহ দুই জনকে বেধড়ক মেরে রক্তান্ত করে সে। এছাড়া ওইদিন রাতেই পারুয়া এলাকার আরও তিনজনকে বেধড়ক মেরে রক্তাক্ত করেছে। আহতরা আশংকাজনক অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের