21 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৪ নভেম্বর

কুবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৪ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

বিএনএ,  কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সমিতির দপ্তর সম্পাদক মোহা. মহিউদ্দিন মাহি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও কুবিসাসের সাবেক সদস্য তারিন বিনতে এনাম।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর মধ্য দিয়ে ৮ম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হবে।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু