27 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে জেলেকে পিটিয়ে হত্যা

কক্সবাজারে জেলেকে পিটিয়ে হত্যা

গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বিএনএ, ( ঈদগাঁও) কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে জাল বসানোকে কেন্দ্র করে উপুর্যপুরি লাঠির আঘাতে খুন হয়েছেন এক জেলে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টায় মুহুরি ঘোনার দক্ষিণ পাশের ডুমপারি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জেলের নাম আব্দুর রহিম (৪৩)। তিনি পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের মৃত আবু আহমদের ছেলে।

জানা যায়, জেলে আব্দুর রহিম প্রতিদিনের মত দুপুরে নদীর উক্ত অংশে মাছ ধরতে যান। ঐ সময় জাল বসানোকে কেন্দ্র করে অপর এক জেলের সাথে তার ঝগড়া হয়। নৌকার উপরেই জেলে আবদুর রহিমকে মাথায় উপুর্যুপরি লাঠির আঘাত করে ওই জেলে। এতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের ভাতিজা জিসান জানায়, একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনার জেলে আমানু তার চাচাকে মাথায় আঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম জানান, সংবাদ পেয়ে তিনি মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করতে রওনা দিয়েছেন।

বিএনএ/রেজাউল , এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন