24 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরো দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখান।

এসময় আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে গত ১৮ আগস্ট ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে যান মেয়র আতিকুল ইসলাম। পরে সেখান থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরদিন ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে তৎকালীন মেয়র আনিসুল হক জয়লাভ করেন। পরে তাঁর মৃত্যুতে মেয়রের আসনটি শূন্য হওয়ার পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে আওয়ামী লীগের সমর্থনে আতিকুল ইসলাম জয়লাভ করেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে আবার মেয়র নির্বাচিত হন।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে