27.5 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রায় ৭ বছর পর রুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

প্রায় ৭ বছর পর রুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা


বিএনএ, রুয়েট : দীর্ঘ প্রায় সাত বছর পর নতুন কমিটি পেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নতুন এ কমিটিতে মো. ফাহমিদ লতিফ লিয়নকে সভাপতি ও সৌমিক সাহাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো।

১৪ সদস্য বিশিষ্ট এই সুপার কমিটিতে আরো আছেন: সহ-সভাপতি মো. ছালাতিজ্জোহা ইফতি, অর্ণব পিউস বিশ্বাস, মো. নাজমুল হুদা ও শাহনেওয়াজ কবির। যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল হক (দিগন্ত), লাশিউর রহমান নাহিদ ও জিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক আশেফ মোর্শেদ সাইফ, মো. মেহেদী হাসান, মুনেম শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান সুরুজ ও শেখ মো. সাজ্জাদ হোসেন সাঈদ।

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?