29 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু

নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু


বিএনএ, দিনাজপুর : ভারত পেঁয়াজ রপ্তানির ওপর শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে এনেছে। শনিবার এ সিদ্ধান্তের কথা জানানো হলেও দুইদিন পর ভারতীয় কাস্টমস সার্ভারে তা হালনাগাদ করা হয়।

এরপর মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) দুপুর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে ভারতীয় ৪ ট্রাকে ১২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, গত শনিবার থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে। রোববার ভারতে ছুটির দিন থাকায় তা সার্ভারে যুক্ত করা যায়নি। সোমবারেও উভয় দেশে ছুটি ছিল। মঙ্গলবার সার্ভারে নতুন শুল্ক হার যুক্ত হয়েছে ফলে নতুন শুল্কের আওতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানিতে শুল্ক কমিয়ে এনেছে ভারত। এ ছাড়া প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৫৫০ থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল