23 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

শ্রীলঙ্কার দল ঘোষণা 

বিএনএ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা। এশিয়া কাপে খেলা কয়েকজন ইনজুরিতে পড়ায় স্কোয়াডে এসেছে সামান্য পরিবর্তন।

১৫ সদস্যের এই দলে আছেন ইনজুরি আক্রান্ত দুই পেসার দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। তবে টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেসের ওপর।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে অ্যাশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো এবং নুওয়ানিদু ফার্নান্দোকে। এর মধ্যে বান্দারা এবং জয়াবিক্রমা স্কোয়াডের সাথে অস্ট্রেলিয়ায় যাবেন।

এশিয়া কাপ স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে। তবে বাদ পড়েছেন মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা এবং অসিথা ফার্নান্দো।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা (ফিটনেস সাপেক্ষে), দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও দুশমন্থ চামিরা (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিদু ফার্নান্দো।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার