32 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সিগারেট হাতে কী বার্তা দিলেন পরীমনি?

সিগারেট হাতে কী বার্তা দিলেন পরীমনি?

পরীমনি

বিনোদন ডেস্ক: সিগারেট খাওয়ার পোজ দিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি বললেন, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন পরীমনি।

ছবিতে দেখা যায়, তার নিজ বাসার সিংহাসন সাদৃশ্য চেয়ারে বসে আছেন খোলা চুলের স্নিগ্ধ পরীমনি। হাতে তার জলন্ত সিগারেট। তা দেখে অবশ্য বোঝার উপায় নেই অভিনেত্রী সিগারেট খাচ্ছেন, না নেহাতই ছবির তোলার জন্য পোজ দিচ্ছেন। সেই ছবি দুইটার ক্যাপশনেই পরীমনি লেখেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

প্রীতিলতা নামের একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। এরই মাঝে গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি। পরের দিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। ওই মামলায় ১৩ আগস্ট তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। উচ্চ আদালতের আদেশের পর গত ৩১ আগস্ট জামিন হয় পরীমনির। ১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বনানীর বাসায় ফেরেন তিনি।

এর ১৫ দিনের মাথায় বুধবার সেই মামলায় হাজিরা দিতে আলাদতে যান পরীমনি। সংক্ষিপ্ত শুনানি শেষে বেলা সোয়া ১টার দিকে বেরিয়ে যান তিনি। এ মামলায় ১০ অক্টোবর আবার তাকে হাজির হতে হবে আদালতে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত